প্রকাশিত: Wed, Dec 27, 2023 6:06 PM আপডেট: Thu, Jun 4, 2026 12:10 PM
নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ
[১] মনোনয়নের দিনই নৌকার বিজয় নিশ্চিত হয়েছে: আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল
মুরাদ হাসান: [২] প্রচার প্রচারণায় মুখরিত দেশের অলিগলি-রাজপথ। শহর-বন্দর-গ্রামে নির্বাচনের উত্তাপ। ভোট চাইতে গিয়ে প্রার্থীরা বিভিন্ন আশ^াস দিচ্ছেন ভোটারদের। পাশাপাশি থেমে নেই প্রার্থী ও সমর্থকদের বেফাঁস কথাবার্তাও।
[৩] গাইবান্ধা থেকে আতোয়ার রহমান রানা জানান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু বলেছেন, গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ যেদিন মনোনয়ন পেয়েছেন সেদিনই নৌকা জয়লাভ হয়েছে। শুধু আনুষ্ঠানিকতা বাকী ৭ তারিখে।
[৩.১] সম্প্রতি উপজেলার শালমারা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
[৪] খুলনা থেকে জাফর ইকবাল জানান, খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৩৫ সেকেন্ডের এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি আমার কোনো নেতাকর্মীর গায়ে হাত দিস, আমাকে চিনিস না। আজ যেহেতু নির্বাচন করতে এসেছি, নির্বাচন করছি, জনগণ যাকে চায় সেই তো নির্বাচিত হবে। আরে দুটো গুলি ফুটলি তো তুই পলান দিয়ে চলে যাবি।
[৪.১] এ বিষয়ে জানতে চাইলে শেখ আকরাম হোসেন বলেন, আমার বক্তব্য এডিট করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়